সিলেটে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ২০ জনের নাম উল্লেখসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, হযরত শাহজালালের (রহ) ওরস উপলক্ষে সোমবার সন্ধ্যার পর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা হয়ে জিন্দাবাজার পর্যন্ত রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ করে দেয়া হয়। রাত ১০টার দিকে আম্বরখানা পয়েন্টে পুলিশের বাধা উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে চান ছাত্রলীগ নেতা সুফি। এ সময় তিনি পুলিশের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী আম্বরখানা পয়েন্টে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ছয় জন আহত হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ