কুবির ছাত্রী নিবাসে বিস্ফোরণ, দগ্ধ ১

কুমিল্লা বিশ্ববিশ্ববিদ্যালয়ের পাশে একটি বেসরকারি ছাত্রী নিবাসে বিস্ফোরণে অর্থনীতি নবম ব্যাচের ছাত্রী ফাহমিদা হাসান নিশা গুরুতর আহত হয়েছেন।
 
কুবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তবে বিস্ফোরণটি গ্যাস লাইনের ক্রটির না বোমার তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। বর্তমানে ওই ছাত্রী ঢামেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ  আল মামুন  জানান, ঘটনাস্থলে র‌্যাব, পুলিশ ডিবি পরিদর্শন করেছে। কি কারণে ওই বিস্ফোরণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।