পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে আসাদুল নামে সাড়ে চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার উত্তর কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু আসাদুল পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের উত্তর কলেজ পাড়ার বাসিন্দা নাসির ফরাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাহিন খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই