জামালপুর জেলার ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে গবাদি পশুর জন্য ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অ্যানিমেল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে গো-খাদ্য, মেডিসিন, পুষ্টিপণ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
এ উপলক্ষে গুঠাইল বাজারস্থ কাচারী মাঠ এবং ইসলামপুর পৌরসভার মাঠে পৃথক দু’টি আলোচনা সভা আয়োজন করা হয়। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম এহসানুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর মেয়র আঃ কাদের শেখ, প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন পরিচালক ডা. মুক্তার হোসেন, এ্যানিমেল হেলথ কেয়ার(একাব) এর ব্যবস্থাপনা পরিচালক ও এ্যানিমেল হেলথ কোম্পানীজ এসোসিয়েশন অব বাংলাদেশ সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, দেওয়ানগঞ্জ সার্কেল তানভীর আহম্মেদ উপস্থিত ছিলেন।
সভা শেষে ২শ ৬০জন কৃষকের মাঝে ভিটামিন, মিনারেলস, পশু খাদ্য বিতরণ করা হয়। এ সময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন