মার্কিন পর্যটকদের অস্ত্র বাড়িতে রেখে আসার পরামর্শ কানাডার

কানাডায় সফররত মার্কিন পর্যটকদের অস্ত্র বাড়িতে রেখে আসার পরামর্শ দিয়েছে অটোয়ার সীমান্ত সংস্থার।
 
আমেরিকার তুলনায় কানাডার অস্ত্র আইন অনেকটাই কঠোর। কানাডার সীমান্ত সংস্থা সোমবার সে কথাই মার্কিন পর্যটকদের স্মরণ করিয়ে দেয়ার জন্যে গণসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।
 
এক বিবৃতিতে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্রের চেয়ে কানাডার আইন ভিন্ন। যেসব অস্ত্র নিষিদ্ধ তালিকায় নেই সেসব অস্ত্র কেবল শিকার এবং প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণী থেকে রক্ষার জন্যে ব্যবহার করা যেতে পারে।
 
দুটি পৃথক ঘটনার কারণে কানাডিয়ান কর্তৃপক্ষ এ ঘোষণা দিল। নিউ ব্রুন্সউইকের সেইন্ট স্টিফেন সীমান্তে টেক্সাসের দুই পর্যটক তাদের কাছে অস্ত্র থাকার কথা অস্বীকার করেন। কিন্তু পরে তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি হ্যান্ডগান, শটগানসহ গোলাবারুদ জব্দ করা হয়। তাদের প্রত্যেককে ৭৭৫ মার্কিন ডলার জরিমানা কানাডা থেকে সস্ত্রীক বের করে দেয়া হয়।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অস্ত্র রাখার সংস্কৃতি কানাডিয়ানদের কাছে উপহাসের বিষয়।-এএফপি
ইত্তেফাক/এমএএস