কালিহাতীতে জেএমবির দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
 
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির উপকরণ-সরঞ্জাম, চাপাতি, মোবাইল ফোন, মেমোরি কার্ড ও জিহাদি বই জব্দ করা হয়।
 
আটকরা হলেন, জেলার মধুপুর উপজেলার ব্রাক্ষণবাড়ি গ্রামের জুয়েল মিয়া (২৬) ও বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কলোনী গ্রামের আবু সাইদ (২৪)।
 
টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।