টানা বর্ষণে শার্শার নিম্নাঞ্চল প্লাবিত

টানা বর্ষণে শার্শা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
 
ভারতে অতি বৃষ্টির ফলে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পানি প্রবেশ করে বন্যায় রুপ নিয়েছে। বেনাপোলের পুটখালীর বারোপোতা বাজার খাল, বল্লির বিল ও চাত্রেরবিল  পানিতে নিমজ্জিত হয়েছে।
 
লক্ষ্মণপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন শাস্তি জানান, ভারতের মুস্তাবপুর হয়ে বাংলাদেশের নারিকেল বাড়িয়া ও সালকোনা এলাকা প্লাবিত হয়েছে।
 
ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী জানান, ডিহি ইউনিয়নের বিপরীতে ভারতের বয়রা,বাজিতপুর হয়ে ডিহির সালকোনা মাঠ ও শিকারপুর এবং ভারতের মেহরানী ও কুরুলিয়া হয়ে ডিহির টেংরালীর পশ্চিম মাঠ নিমজ্জিত হয়েছে।
 
শার্শা কৃষি কর্মকর্তা হিরক কুমার সরকার  বলেন, শার্শায় ১ হাজার ৫শত হেক্টর আমন ফসল বিনষ্ট  হয়েছে।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, ভারতীয় পানির চাপে  সাদীপুর পাচুয়ার বাওড়সহ কয়েকটি ঘের ভেসে গেছে।
 
শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম জানান, পানি নিষ্কাশনের বিষয়ে জরুরি  পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
 
 
 
ইত্তেফাক/ইউবি