সিরাজগঞ্জের রায়গঞ্জে অপহরণের চারদিন পর পল্লব (৩) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে রায়গঞ্জ থানার পুলিশ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ব্রহ্মগাছা জামে মসজিদের ইমামের বাসা থেকে শিশুটিকে হাত-পা বাঁধা সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশু ব্রহ্মগাছা গ্রামের পলান চক্রবর্তীর ছেলে। তাকে রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়- ব্রহ্মগাছা বাজার জামে মসজিদের ইমাম রবিউল ইসলামের বিশ্রামাগারের খাটের নিচে গর্তে লুকিয়ে রাখা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ওই ইমামকে ঘটনার পরদিনই পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।
উল্লেখ্য, গত রবিবার সকালে শিশুটি বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে গিয়ে অপহৃত হয়।
ইত্তেফাক/ইউবি