কালিগঞ্জে সাপের কামড়ে বাবা-ছেলের মৃত্যু, স্থানীয়রা বিস্মিত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুইদিনের ব্যবধানে সাপের কামড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
 
উপজেলার শ্রীকলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা ব্যাপারটি বিস্ময়কর উল্লেখ করে বলেন, বুধবার রাতের খাওয়া দাওয়া শেষে আমিরুল ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। এতে তার মৃত্যু হয়। দুইদিন আগে একইভাবে তার বাবা আনার গাজীরও মৃত্যু হয়েছে।
 
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ইত্তেফাক/এএসএমইউ