নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের মানুদ্দিন বাজারে অবস্থিত হরনী বোড অফিসের সামনে তিন গ্রাম পুলিশ অপহৃত হয়েছে। এরা হলেন, জাহেদুল(৩৫), অলমগীর(৩২) ও সাগর(২৮)।
হরনী ইউনিয়নের প্রশাসক মুশফিকুর রহমান জানান, বৃহস্পতিবার রামগতির জলদস্যু প্রধান অলি কমান্ডার তাদেরকে তুলে নিয়ে গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ