‘সকল দুষ্টচক্রকে প্রতিহত করা হবে’

অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল দুষ্টচক্রকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
 
বৃহস্পতিবার জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলার বোচাগঞ্জে বাসুদেব মন্দিরে আয়োজিত শোভাযাত্রাপূর্ব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন দুষ্টের দমন এবং সৃষ্টের পালন করার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু সারাজীবনই আন্দোলন করেছেন মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠার জন্য। সে লক্ষেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। দেশ স্বাধীনের পরেই বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তুলেছিলেন।
 
তিনি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরেই দেশে দুষ্ট চক্র দীর্ঘদিন ধরেই সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে। তারই ধারাবাহিকতায় আজও দেশে তারা সন্ত্রাস নৈরাজ্য, জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। আমাদের সরকারের লক্ষ্য হলো এসকল দুষ্ট চক্রকে প্রতিহত করে দেশে অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়া। আমরা সেই লক্ষ্য রেখেই কাজ করছি।
 
তিনি আরো বলেন, বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ কিংবা সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অসাম্প্রদায়িক এব্ং সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়বোই।  
পূজা উদযাপন পরিষদের সভাপতি তিলক চন্দ্র শীলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আবদুস সবুর, বোচাগঞ্চ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর উল্লাহ দুলাল চন্দ্র শীল, পরেশ চন্দ্র সরকার, বিশ্বনাথ চক্রবর্তী, সুব্রত অধিকারী, স্বাধীন চন্দ্র রায়, বীর ভদ্র প্রমুখ।
 
খালিদ মাহমুদ চৌধুরী আজ বোচাগঞ্জে দূযোগ ও ত্রাণ মন্ত্রাণালয়ের অনুদানে নির্মিত সোয়াখাল, বেলতলা ও কুন্দুরীখড়ী খালের উপর নির্মিত পাঁচটি ব্রীজ উদ্বোধন করেন। পাথারঘাটা হতে পাগলাপীর কানেক্টিং রোড হালজারপাকা করণের উদ্বোধন করেন। এছাড়াও বিরল উপজেলাধীন হালজায় মহাজন পাড়া, রাঙ্গন বরহানগর, মাধববাটী ও ভাড়াডাঙ্গী ভাটাপাড়া এলাকায় বিদ্যুতায়নের উদ্বোধন করেন।