মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী জিপ খাদে, নিহত ২

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চা শ্রমিকবাহী একটি জিপ-গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ১৫ শিশু ও কিশোর চা শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতরা হলো, অঞ্জনা ত্রিপুরা (১৫)ও কমলাপতি ত্রিপুরা (৫৫)।
 
বৃহস্পতিবার উপজেলার তিন গইজ্জা পাড়া নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
 
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ