সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা সদরে ১২ জন, কলারোয়ায় নয়জন, তালায় তিনজন, কালিগঞ্জে দুইজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ