বিজ্ঞানীরা স্যাটালাইটের ধারণকৃত চিত্রের মাধ্যমে ৩০ বছরে পৃথিবীর ভূ-পৃষ্ঠের পানি কীভাবে পরিবর্তিত হয়েছে তা গবেষণা করেছেন। খবর বিবিসির।
তারা দেখেছেন, ৪৪ হাজার স্কুয়ার মাইলের ভূমি পানিতে তলিয়ে গেছে এবং ৬৭ হাজার স্কুয়ার মাইল পানিতে তলিয়ে থাকা এলাকা ভূমিতে পরিণত হয়েছে।
গবেষকরা পৃথিবীকে এক দশক ধরে পর্যবেক্ষণ করা ল্যান্ডস্যাট স্যাটালাইটের ধারণকৃত ছবি পর্যবেক্ষণ করেছিলেন। তারা ডেল্টারেস অ্যাকুয়া মনিটরের মাধ্যম পৃথিবী-পৃষ্ঠে ‘৩০ মাইল রেজ্যুলেশনের’ ধারণকৃত ছবি থেকে পানির দৃশ্যপট পরিবর্তনের বিষয়টি পর্যবেক্ষণে সক্ষম হয়েছিলেন। গষেকরা বৃহৎ এলাকায় যেখানে একদা শুন্য ভূমি ছিল জায়গাটি পানিতে তলিয়ে গেছে বলে আবিষ্কার করেন।
বিশেষজ্ঞ দলটি বলেছে, অনেক সামুদ্রিক এলাকাও উল্লেখযোগভাবে পরিবর্তিত হয়েছে। এর মধ্যে টিবেট্যান প্ল্যাটেউতে বৃহৎ পরিবর্তনের বিষয়টি দেখতে পান যে সময় তলিয়ে থাকা অ্যারাল হ্রদ শুকনো ভূমিতে পরিণত হয়েছে। আর টিবেট্যান প্ল্যাটেউ এলাকায় গলিত হিমবাহ মাধ্যমে প্রচুর নতুন হ্রদের সৃষ্টি হয়েছে।IMG0
গবেষণাটি নেদারল্যান্ডে ডেল্টারেস রিসার্চ ইনস্টিটিউটে পরিচালিত হয়েছে। নিবন্ধটি জার্নাল ন্যাচার ক্লাইমেট চেঞ্জ ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ