নোগাট-এ নতুন চমক

'মার্শম্যালো' পুরনো হয়ে গেল। কারণ, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ 'নোগাট' বাজারে ছেড়েছে গুগল। বাংলাদেশে এখনো না এলেও বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা ইতোমধ্যে আপডেট পেতে শুরু করেছেন অ্যান্ড্রয়েড ৭.০-এর। কিন্তু কী আছে নতুন ভার্সনে? নতুন বোতলে পুরনো মদ, নাকি সত্যিই নতুন কিছু যোগ করেছে মার্কিন জায়ান্ট প্রতিষ্ঠানটি।
 
১) এতদিন অ্যান্ড্রয়েডে একসঙ্গে একটির বেশি সফটওয়্যার ব্যবহার করা যেত না। অর্থাৎ স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন দেখা সম্ভব ছিল না। স্যামসাং-সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আলাদা করে এই সুবিধা দিত। এবার সেই সুবিধা সরাসরি যোগ হল অ্যান্ড্রয়েড নোগাটে। ফলে ব্যবহারকারীরা ফোনের স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।
 
২) কুইক সেটিংস প্যানেলেও বদল এনেছে গুগল। অ্যান্ড্রয়েড এন-এর কুইক সেটিংসে ন'টি পর্যন্ত টগল সুইচ রাখা যাবে। সোয়াইপ করে অ্যাক্সেস করা যাবে আরও ফিচার।
 
৩) গুগল কিবোর্ডেও যোগ হয়েছে বেশ কিছু নতুন ফিচার। এবার থেকে ইচ্ছামতো থিমে কাস্টমাইজ করতে পারবেন স্ত্রিন। সঙ্গে যোগ হয়েছে নতুন ইমোজি।
 
৪) নোটিফিকেশন প্যানেলেও এসেছে বদল। এবার থেকে নোটিফিকেশন এক্সপ্যান্ড করে সেখান থেকেই করা যাবে রিপ্লাই।
 
৫) এবার থেকে লকস্ক্রিনেই দেখা যাবে ইমারজেন্সি কনট্যাক্টস। ফলে কোনও জরুরি প্রয়োজনে আপনার ফোন ব্যবহার করে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারবে যে কেউ। কেউ দুর্ঘটনায় পড়লে তাকে বাঁচাতে এই ফিচার কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম