সংবাদ সংক্ষেপ

টাঙ্গাইল-৬ আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ উপজেলা আওয়ামী লীগ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ কামাল হোসেন, নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আব্দুল আলীম দুলাল প্রমুখ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সম্ভাব্য নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটুকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী

লীগের মনোনয়ন প্রত্যাশী সামিউল আমিন

ইত্তেফাক রিপোর্ট সাবেক ছাত্রনেতা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সামিউল আমিন ময়মনসিংহ-৯ (গফরগাঁও) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। এ বিষয়ে সামিউল জানিয়েছেন, তিনি আশাবাদী এবার দলীয় মনোনয়ন পাবেন। প্রার্থীর পিতা স্বাধীনতাপূর্ব বৃহত্তর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ১০-১২ বছর সভাপতি/ সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর ডেপুটি সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামছ উদ্দিন আহমেদ। তিনি এবং তাঁর পরিবার এলাকায় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সুপরিচিত। ?১৫ আগস্ট, ১৯৭৫ জাতির পিতার হত্যাকাণ্ডের পরেই ঘাতকরা তাঁকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করে ও মধুপুরের গড়ে গাছে ঝুলিয়ে বর্বর নির্যাতন করে এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন। উনার পরিবারের সদস্যরা উনার নামে একটি ট্রাস্ট গঠন করে গফরগাঁও উপজেলায় দরিদ্র আওয়ামী পরিবার এবং মুক্তিযুদ্ধা পরিবার কে আর্থিক অনুদান দিয়ে থাকে। প্রার্থীর চাচা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ-সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এবং চাচাতো ভাই বীর মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলামল।

ভাণ্ডারিয়ায় পরীক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান পেনিনসুলা ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফরম পূরণের সরকারি ফি বাবদ নগদ অর্থ এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন জেপির সভাপতি সাবেক প্রধান শিক্ষক আলি আহম্মেদ সেপাই, হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিসুর রহমান,আওয়ামী লীগ নেতা মো. আতিকুজ্জামান জুয়েল কাজী, সংগঠনের পক্ষ থেকে মো. কামরুল হাসান মঞ্জু মিয়া, মো. বাদশা মিয়া ,ছাত্রসমাজ নেতা ও ইউপি সদস্য মো. দুলাল হাওলাদার প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগ থেকে লড়তে চান অ্যাডভোকেট খোরশেদ আলম

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন ঢাকা ট্যাক্সসেস বার অ্যাসোসিশনের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ নবীনগর উপজেলা শাখা কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য ও শান্তির বার্তা তৃণমূলের সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠক ও পথসভা চালিয়ে ভোট প্রার্থনা করেছেন। নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্ববাসীর সামনে দ্বিধাহীনভাবে তুলে ধরে বলতে চাই- আমরাও পারি।

শেষ মুহূর্তেও মনোনয়নের আশা

ছাড়েননি দোলন ভক্তরা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে নৌকার জয় ধরে রাখতে মনোনয়ন প্রার্থী আরিফুর রহমান দোলন ভক্তরা শেষ মুহূর্তে এসেও আশা ছাড়েননি। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ বলেন, আরিফুর রহমান দোলন কর্মী বান্ধব নেতা। তিন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বড় অংশ দোলনের সঙ্গে আছেন। এবারের সংসদ নির্বাচনে তারা দোলনকে প্রার্থী হিসেবে চান। আরিফুর রহমান দোলন বলেন, আমি দীর্ঘদিন এই অঞ্চলের মানুষের এবং দলের জন্য কাজ করে চলছি। দলের সভানেত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রাখলে আমি তার আস্থার মর্যাদা দিতে পারবো। এই আসনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে পরবো বলে আশা রাখি।

সেনবাগে বিএনপির কাজী মফিজুর রহমানের

সমর্থিত কর্মীদের মিছিল ও প্রতিবাদ সভা

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা ঢাকায় বিএনপি চেয়ারপারর্সনের গুলশান কার্যালয়ে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সাক্ষাত্ পর্ব অনুষ্ঠানে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ কাজী মফিজুর রহমানসহ নেতাদেরকে উদ্দেশ্য করে এক নেতার অসদাচারণের প্রতিবাদে গত বুধবার নোয়াখালীর সেনবাগ পৌর শহরে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার সকালে সেনবাগ উপজেলার পরিষদের সামনে শহীদ মিনার চত্বর থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ একটি মৌন মিছিল বের করে। মিছিলটি সরকারি হাসপাতাল এলাকায় প্রদক্ষিণ করে। শেষে মিছিলকারীরা ডমুরুয়ার গাজীরহাট চৌ মোড়ে কাজী ব্রিক ফিল্ডে এসে প্রতিবাদে সভায় মিলিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে ঐ নেতাকে তার কৃতকর্মের জন্য প্রাকশ্যে ক্ষমা প্রার্থনার জন্য বলেন। অন্যথায় তাকে সেনবাগে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু জাহের জাফরের সভাপতিত্বে ও ভিপি মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলার বিএনপির সাবেক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমান, কেন্দ্রীয় তৃনমূল দলের সভাপতি হানিফ ব্যাপারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক সেক্রেটারি ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল হান্নান লিটন, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, বীজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ ।

বামনায় কৃষি উপকরণ বিতরণ

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনায় বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় চারটি ইউনিয়নের প্রায় ৩০০ কৃষকদের মাঝে কৃষি উপকরণ  বীজ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সইতুল ইসলাম লিটু মৃধা। এ সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগীর, কৃষি অফিসার সিএম রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির দুলাল আকন্দ, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, কৃষক মোঃ জয়নাল আবেদিন ও দেলোয়ার হোসেন প্রমুখ।

নলছিটিতে মৌলিক স্বাক্ষরতা

প্রকল্পের প্রশিক্ষণ

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা নলছিটি উপজেলার ১০টি ভেন্যুতে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম গত বুধবার সমাপ্ত হয়েছে। স্থানীয় দুস্থ মানব উন্নয়ন সোসাইটির ব্যবস্থাপনায় উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর আওতায় ৩১০ জন শিক্ষক সুপারভাইজারকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হাওলাদার। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জুপিটার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাসান, প্রোগ্রাম অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

মানিকছড়িতে কৃষকদের মাঝে

কৃষি উপকরণ বিতরণ

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবদদাতা গত মঙ্গলবার লক্ষ্মীছড়ি উপজেলায় কৃষি বিভাগের উদ্যোগে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বেবি রানী বসু, উপজেলা কৃষি অফিসার মোঃ সফিকুল ইসলাম ভূইয়া, মহিলা সদস্যা জয়া চাকমা, বিল্লাল হোসেন বেপারী, আলি মিয়াসহ গণ্যমান্য ব্যক্তি।

ব্রাহ্মণবাড়িয়ায় বিনা ধান-১৬ এর

উপর কৃষক মাঠ দিবস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি উন্নতজাত বিনা ধান-১৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা গ্রামে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  যৌথ উদ্যোগে এ সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু নাছের। কসবা উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিনা উপকেন্দ্র কুমিল্লার বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আবদুর রকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়শা আক্তার। মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক কৃষক-কৃষাণি ্্্্্্্উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

লক্ষ্মীপুর প্রতিনিধি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার লক্ষ্মীপুরে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এর আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরিবার পরিকল্পনা বিভাগের জেলা শাখার উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিক্যাল কর্মকর্তা ডা. নুরুজ্জামান প্রমুখ।

মাদারীপুরে অ্যাডভোকেসি সভা

মাদারীপুর প্রতিনিধি পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক মো. গোলাম সরোয়ার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. ফরিদ হোসেন মিঞা। প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাসেল সাবরিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান প্রমুখ।

গাইবান্ধা জেলা সংবাদপত্র হকার্স

কল্যাণ সমিতির প্রীতি সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মিলনায়তনে বৃহস্পতিবার বার্ষিক প্রীতি সম্মেলন করে সংবাদপত্র হকার্সরা। গাইবান্ধা জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি এ সম্মেলনের আয়োজন করে। এতে সাংবাদিক, পত্রিকা এজেন্ট, হকার্স কল্যাণ সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  জেলা সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক সরকার মো. শহিদুজ্জামান, তাজুল ইসলাম রেজা, সংবাদপত্র এজেন্ট আবদুর রহমান শেখ প্রমুখ।