ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজিমপুর দায়রা শরীফে মাহফিল সমাপ্ত

ঢাকার ঐতিহাসিক আজিমপুর দায়রা শরীফ খানকাতে ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সাঃ)-এর মাহফিল অনুষ্ঠিত হয়। শেষ দিন গত মঙ্গলবার ওয়াজ করেন বংশাল জামে মসজিদের ইমাম ও খতিব, আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান, আলহাজ মাওলানা এনামুল হক আল আহজারী সাহেব, হাফেজ আলহাজ মোঃ বেলায়েত হোসেন, মাওলানা শহীদুল হক। দায়রা শরীফের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ আহমাদ উল্লাহ্ জোবায়ের (মুঃ আঃ) সাহেব বলেন, ইসলাম শান্তির ধর্ম প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না, দোয়া কবুল হওয়ার শর্ত হালাল উপার্জন করা। আমরা যদি নবী (সাঃ)-এর জীবনাদর্শের সঠিকভাবে অনুসরণ ও অনুকরণ করি তবে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। —প্রেস বিজ্ঞপ্তি