শিগগিরই অপেক্ষা ঘুচবে নতুন আইফোনের

নিজেদের পরবর্তী বড় ইভেন্টের জন্য ৭ সেপ্টেম্বরকে বেছে নিয়েছে অ্যাপল। ওই ইভেন্টেই উন্মোচন করা হবে অ্যাপলের নতুন আইফোন 'আইফোন ৭। এর পাশাপাশি উন্মোচন করা হতে পারে নতুন অ্যাপল ওয়াচও।
 
ফাঁস হওয়া তথ্যমতে, অ্যাপেলের নতুন আইফোনটি আগের বছরের মডেলের মতোই। শুধু দেখতেই যা আলাদা। তবে এর একটা বড় অসুবিধা হল, এই মডেলে হেডফোন জ্যাক নেই। 
 
অন্যদিকে যে সুবিধাগুলি পাওয়া যাবে তা হল, এই  মডেলটি আগের থেকে অনেক বেশি জল প্রতিরোধক হবে। এতেও ডুয়াল ক্যামেরা থাকছে, যা অনেক ভাল ছবি তুলবে। মডেলটিতে ১৬ জিবি মেমরি মিলবে, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ইত্তেফাক/এএম