লাখো নবীপ্রেমী জনতার অংশগ্রহণে ঢাকায় আনজুমানে রহমানিয়া-মইনীয়া মাইজভাণ্ডারীয়ার আয়োজনে জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়াছাল্লামা ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জসনে জুলুসে নেতৃত্ব দেন এবং শান্তি মহাসমাবেশে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাদ্দাজিল্লুহুল আলী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, এই সরকারের অধীনে, রাজনৈতিক ও ধর্মীয় অনুশাসনসহ সব কিছুতেই শান্তি ফিরে এসেছে। সমস্ত ইসলামী দলগুলো প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। সমাবেশে হযরত শাহসূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাদ্দাজিল্লুহুল আলী বলেন, মহানবীর (দ,) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ জগত্বাসীর জন্য আল্লাপাকের বিশেষ রহমত ও অনুগ্রহ স্বরূপ। প্রিয় নবীর (দ.) শুভাগমন না হলে সৃষ্টি জগত্ অস্তিত্বই লাভ করত না।-প্রেস বিজ্ঞপ্তি