সিঙ্গাপুরে ছয় বাংলাদেশি মশাবাহিত জিকা ভাইরাসের আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার কমিশনের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামান ইমেলেইলের মাধ্যমে রয়টার্সকে জানান, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের জানিয়েছে, ৩০ আগস্ট বেলা ১২টা পর্যন্ত যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে, তাদের মধ্যে ছয়জন বাংলাদেশি রয়েছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের সবার ক্ষেত্রেই মৃদু মাত্রায় রোগের লক্ষণ দেখা গেছে। তারা হয় এরই মধ্যে সেরে উঠেছেন নয়তো সেরে উঠছেন। এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
ইত্তেফাক/এএসএস