‘টিবিবিডি’ দিচ্ছে শ্রীলঙ্কা-মালদ্বীপ ভ্রমণের রোমাঞ্চকর সুযোগ

ঝামেলাহীন ভ্রমণের জন্য ভ্রমণ প্যাকেজ বেছে নেয়ার সুযোগ নিয়ে এসেছে ট্রাভেল বুকিং বাংলাদেশ (টিবিবিডি)। প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কা এবং মালদ্বীপ ভ্রমণের রোমাঞ্চকর সুযোগ তৈরি করে দিচ্ছে।
 
শ্রীলঙ্কা ভ্রমণের জন্য রয়েছে পাঁচটি দারুণ প্যাকেজ। এগুলো হলো, তিন দিন দুই রাত থেকে ছয় রাত সাত দিন পর্যন্ত অবস্থানের সুযোগ। প্যাকেজগুলোর মূল্য টুইন শেয়ার ভিত্তিতে প্রতিজন ভ্রমণকারীর জন্য। কলম্বো সিটি প্যাকেজে থাকছে দুই রাত তিন দিন থাকাসহ কলম্বো সিটি ঘুরে দেখার সুযোগ। ভ্রমণকারীদের পছন্দ মতো এই প্যাকেজের মূল্য ৫০,৩০০ টাকা থেকে ৫৪,৫০০ টাকা পর্যন্ত।
 
মালদ্বীপ ভ্রমণের অফারে ওয়াইড রেঞ্জ রিসোর্টসহ রয়েছে জেনারেল আইল্যান্ড রিসোর্ট যেমন, ফান আইল্যান্ড, প্যারাডাইস আইল্যান্ড, সান আইল্যান্ড, রয়েল আইল্যান্ড ভ্রমণের সুযোগ। এই অফারে আরো রয়েছে চেইন অব সেনতারা, ফুরাভেরি, সিনামন, ছায়া এবং অ্যাটমোসফেয়ার; বাংলাদেশে শুধুমাত্র টিবিবিডি এই আকর্ষণীয় স্থানগুলোতে ভ্রমণের সুযোগ দিচ্ছে। এই ভ্রমণ প্যাকেজগুলোতে থাকছে ৪৬,৫০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকায় দুই রাত তিন দিন থেকে তিন রাত চার দিন পর্যন্ত ভ্রমণের সুযোগ। প্যাকেজগুলোর মূল্য টুইন শেয়ার ভিত্তিতে প্রতিজন ভ্রমণকারীর জন্য।
 
বিস্তারিত জানতে ০১৭০৯৬৪২৩০১ ও ০১৭০৯৬৪২৩০২ নম্বরে যোগাযোগ করা যাবে।
 
ইত্তেফাক/এএসএমইউ