স্যামসাং ও গ্রামীণফোন নিয়ে এলো নতুন গ্যালাক্সি নোট ৭

দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে দেশের বাজারে গ্যালাক্সি নোট সেভেন নিয়ে এসেছে স্যামসাং। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জিপি হাউজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এই হ্যান্ডসেটটি উন্মোচন করেন।   
 
সম্পূর্ণরূপে পানি প্রতিরোধক নতুন গ্যালাক্সি নোট ৭ এর সাথে আছে অ্যাডভান্সড এস পেন (আইপি৬৮)। স্যামসাং নক্সের বায়োমেট্রিক অথেনটিকেশন সঙ্গে যুক্ত একদম নতুন আইরিস স্ক্যানিং ফিচার ফোনের নিরাপত্তা ব্যবস্থাকে করেছে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও সুরক্ষিত। গ্যালাক্সি এস ৭ এ থাকছে আকর্ষণীয় ৫.৭ ইঞ্চির কার্ভড (বাঁকানো) কিউএইচডি সুপার অ্যামোলেড স্ক্রিন যা দিবে স্পষ্ট ও ঝকঝকে ছবির অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী কর্নিং গরিলা গ্লাস ৫। গালাক্সি নোট ৭- এ রয়েছে আধুনিক প্রযুক্তির ক্যামেরা যা এর আগে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র গ্যালাক্সি এস৭ ও গালাক্সি এস ৭ এজ-এ। 
 
এছাড়াও, ফোনটিতে থাকছে ৬৪ জিবি ইন্টার্নাল মেমোরি। আর এক্সটার্নাল মেমোরির জন্য ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। ফোনটিতে রয়েছে ৩,৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৯০০ টাকা। গ্রামীণফোন স্টার গ্রাহকরা আকর্ষণীয় অফার হিসেবে বিনামূল্যে পাবেন ৭ জিবি ইন্টারনেট ডাটা। এছাড়াও ৫০০ টাকায় কিনতে পারবেন ৭ জিবি ইন্টারনেট ডাটা ও ১শ’টি এসএমএস।  গ্রাহকরা ১২ মাসে ১২ বার এ অফারটি নিতে পারবেন। এছাড়াও, স্টার গ্রাহকরা উপভোগ করতে পারবেন সুদমুক্ত ৩৬ মাসের মাসিক কিস্তির সুবিধা। 
 
গ্রাহকরা ১ সেপ্টেম্বর থেকে www.prebooknote7.com অথবা www.grameenphone.com/shop/preorder এ ওয়েবসাইট থেকে ফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন। অথবা স্যামসাং স্টোর কিংবা গ্রামীণফোন সেন্টারে গিয়ে ফোনটি অগ্রিম বুকিং দেয়া যাবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার শরিফুল ইসলাম, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, গ্রামীণফোনের হেড অব আইওটি, এম৪ডি ও ডিভাইস রাভিন্দার পারাশার, হেড অব মার্কেটিং সোলায়মান আলম ও হেড অব ডিভাইস সরদার শওকত আলী, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আলম আল মাহবুব এবং এক্সেল টেলিকম (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আলমগীর।
 
ইত্তেফাক/এসএসএ