বিনোদন রিপোর্ট
আবারো শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আরজে হান্ট ‘জাগো কথাবাজ সেশন-২’। জাগো এফএম-এর অফিশিয়াল ওয়েবসাইটে আগ্রহীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ ও এনটিভি। তরুণদের জন্য একটি সুযোগ এটি। যারা আরজে হতে চান, কিন্তু ঠিক কিভাবে একটি প্লাটফর্ম পাওয়া যাবে তাদের জন্য জাগো এফএম-এর এই আয়োজন। এভাবে যেমন অনেক আগ্রহীরা নিজের পছন্দের কাজকে পেশা হিসেবে নেওয়ার সুযোগ পাবেন তেমনি তাদের রেডিও নিয়ে অনেককিছু জানার সুযোগ তৈরি হবে।