‘ক্যারিয়ারে বাবার জনপ্রিয়তার প্রভাব চাই না’

বিনোদন ডেস্ক

 

বলিউডে তারকাদের সন্তানদের অনেকে একই ইন্ডাস্ট্রিতে গড়েছেন নিজেদের ক্যারিয়ার। কখনো বাবা-মায়ের চেয়েও তাদের জনপ্রিয়তার মাত্রা বেশি দেখা গেছে। অনেকে আবার কয়েকটি সিনেমা করেই ফ্লপ হওয়ার কারণে সরে যান ইন্ডাস্ট্রি থেকে। তবে সাইফ কন্যা সারা আলী খান যে ফ্লপের তালিকায় থাকবেন না তার প্রথম সিনেমার সফলতা তেমনটাই ইঙ্গিত দেয়। শুধু তাই নয়, এরপর বিভিন্ন বড় বাজেটের সিনেমার প্রস্তাবও পান তিনি। এবার বলিউডের প্রখ্যাত নির্মাতা ইমতিয়াজ আলীর কাছ থেকে অভিনয়ের জন্য প্রস্তাব পান। যা তার অল্প সময়ের ক্যারিয়ারের জন্য বড় পাওয়া। তবে এর সবটাই কী বাবা সাইফ আলী খানের জন্য! এমন প্রশ্নের সম্মুখীন হন সারা। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে বাবার প্রভাব যে নেই তেমনটা নয়। বাবা-মা দু’জনের প্রভাবই রয়েছে। কারণ তাদের মধ্য দিয়েই ইন্ডাস্ট্রির মানুষ আমাকে চেনে। তবে কাজের মধ্য দিয়েই আমি নিজের অবস্থানটা তৈরি করে নিতে চাই। প্রথম সিনেমা মুক্তি দিয়ে সেই ভরসাটা আমি পেয়েছি। তবে আমি ক্যারিয়ারে বাবার জনপ্রিয়তার প্রভাব চাই না।’