বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল এজেন্সি, ম্যাগনিটো ডিজিটাল সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া কমওয়ার্ড ২০১৬-তে ৮টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। অনুষ্ঠানটি শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।
কান্স লায়ন্স এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এই আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং এটিই বাংলাদেশের বিজ্ঞাপন ও যোগাযোগ শিল্পের সবচেয়ে স্বনামধন্য পুরস্কার। ৮টি পুরস্কারের মাঝে ম্যাগনিটো ডিজিটাল গ্রামীণফোনের জন্য ‘ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন’ ক্যাটাগরি এবং ওয়াওবক্সের জন্য ‘মোবাইল মার্কেটিং’ ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স জিতে নেয়।
ম্যাগনিটো ‘কপিরাইটিং’, ‘ভিডিও ফর ওয়েব’, ‘সোশ্যাল ক্যাম্পেইন’, ‘বেস্ট ইউজ অফ কন্টেন্ট’ এবং ‘বেস্ট ইউজ অফ ডিজিটাল মিডিয়া’ ক্যাটাগরিতে গ্রামীণফোন, ওয়াওবক্স এবং একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রোগ্রামের জন্য গোল্ড অ্যাওয়ার্ড জিতে নেয়। একই সাথে গ্রামীণফোনের ‘হাটের গুরু’ ক্যাম্পেইনের জন্য ‘সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে’ সিলভার অ্যাওয়ার্ড জিতে নেয় ম্যাগনিটো।
ম্যাগনিটো ডিজিটালের সিইও, রিয়াদ এস.এ. হুসেইন বলেন, ‘সম্প্রতি গ্রামীণফোনের ৪টি ডিজিটাল ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে এবং এই বছরের কমওয়ার্ডে ৮টি পুরস্কার জিতে আমাদের টিম ভবিষ্যতে আরও দূরের মাইলফলক ছোঁয়ার জন্য অনুপ্রাণিত হলো।
ইত্তেফাক/এসএসএ