বিক্রয় ডট কমে কসাই বুকিং!

ঈদ উল আযহায় গ্রাহকদের আকর্ষণীয় অফার দিতে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়, দেশের বৃহত্তম সার্ভিস প্লাটফর্ম Sheba.xyz এর সাথে অংশীদারিত্ব করেছে। অনলাইনে গ্রাহকরা বিক্রয়.কমের মাধ্যমে কসাই ও গরু পরিবহনের ব্যবস্থা করা যাবে।
 
ঈদের আনন্দকে আরও বিশেষভাবে উপভোগ করতে গ্রাহকরা ঘরে বসেই কসাই নির্বাচন এবং প্রি-বুকিং করতে পারবেন। এই সেবার মূল্য তিনটি ভাগে বিভক্ত; যথাক্রমে প্রতি হাজারে (কোরবানির পশুর মূল্যের ওপর) সিজনাল ১৫০টাকা, সেমিপ্রো ২০০ টাকা এবং এক্সপার্ট ২৫০ টাকা। কসাই বুকিং চলবে ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত। ১০০ কসাই টিম প্রস্তুত আছে এই সেবা প্রদান করা হবে।
 
এছাড়া গ্রাহকরা জরুরি চাহিদার ভিত্তিতে কোরবানির পশুর হাট থেকে সদ্য কেনা গরুকে চাহিদা অনুযায়ী সরাসারি বাসায় পরিবহনের সুবিধা উপভোগ করতে পারবেন। এই সেবা পেতে গ্রাহকদের চাহিদানুযায়ী শুধু পরিবহন খরচ দিতে হবে এবং এর সাথে সার্ভিস চার্জ হিসেবে মাত্র ২০০ টাকা যোগ হবে। 
 
গাবতলী, আফতাবনগর, বনানী মাঠ, ইস্টার্ন হাউজিং, উত্তরাসহ কেবল নির্ধারিত পশুর হাটে ০৯৬৩৯৪৪৪০০০ নম্বরে ফোন করে এই সেবা পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-www.bikroy.com/sheba-serviceplatformঅথবা Sheba.xyz -এর ফেসবুক পেজ ভিজিট করুন।
 
ইত্তেফাক/এসএসএ