কুরবানির গোশত পৌঁছে দেবে ইকুরিয়ার

কুরবানির গোশত ঢাকার মধ্যে নিকটাত্মীয়ের বাড়ি পৌঁছে দিতে অভিনব একটি পদ্ধতি নিয়ে হাজির হয়েছে  কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ইকুরিয়ার ডটকম ডটবিডি। সেবাটি শুধু ঢাকার অভ্যন্তরেই দেয়া হবে।
 
“গোস্ত ডেলিভারি সার্ভিস” নামে এই কুরিয়ার সার্ভিস অর্ডারের ঠিকানানুযায়ী গোশত সংগ্রহ ও সরবরাহ করবে। এ সেবা পেতে গ্রাহকদের ইকুরিয়ার ডটকমে অর্ডার করতে হবে। রবিবার থেকে অর্ডার নেয়া শুরু করেছে। অর্ডার নেওয়া অব্যাহত থাকবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
 
কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিপ্লব ঘোষ রাহুল বলেন, আমরা ই-কমার্স নিয়ে কাজ করছি অনেকদিন থেকে আর এর মূল ভিত্তি থাকে মানুষের বিশ্বাস অর্জন।
 
বিস্তারিত জানতে ব্রাউজ করুন www.ecourier.com.bd/eid অথবা কল করা যেতে পারে ০৯৬১২৩৩২২১২ নম্বরে।
 
ইত্তেফাক/এএসএমইউ