কমওয়ার্ডের ৯টি পুরস্কার পেল বিটপি লিও বার্নেট

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্রিয়েটিভ এজেন্সি বিটপি বিটপি লিও বার্নেট সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া কমওয়ার্ড ২০১৬-তে ৯টি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
 
অনুষ্ঠানটি শনিবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।  ৯টি পুরস্কারের মধ্যে আছে ৬টি গোল্ড ও ৩টি সিলভার। 
 
বিটপি লিও বার্নেটের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী বলেন, ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম কানস লায়নের সহযোগিতায় ষষ্ঠ বারের মত কমওয়ার্ডস আয়োজন করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে ৯ টি পুরস্কার জিতে এবং এর অংশ হতে পেরে আমরা পুরো বিটপি টিম খুব খুশি।