একুশে পদকপ্রাপ্ত নিখিল সেন স্মরণে নাগরিক শোকসভা

বরিশাল অফিস

একুশে পদকপ্রাপ্ত গুণীজন নিখিল সেন স্মরণে বরিশালে শুক্রবার নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এই সভা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। এতে সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। শোকসভায় নিখিল সেন সম্পর্কে আলোচনা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, সংস্কৃতিজন সাহান আরা বেগম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস প্রমুখ।