উত্তর-পূর্ব জার্মানিতে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সিডিইউ দল একটি ইসলাম ও অভিবাসন বিরোধী দলের কাছে পরাজিত হয়েছে। ওয়েস্ট পমেরানিয়ায় নির্বাচনে দ্যা অলটারনেটিভ ডয়েচল্যান্ড পার্টি(এএফডি) পেয়েছে ২১ ভাগ ভোট, মধ্য ডানপন্থি দল এসপিডি পেয়েছে ৩০ ভাগ ভোট। অ্যাঞ্জেলা মার্কেলের সিডিইউ পেয়েছে মাত্র ১৯ ভাগ ভোট। এর আগে এই প্রদেশে এত কম ভোট কখনো পায়নি সিডিইউ। ২০১৭ সালের জার্মান পার্লামেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জন্য এই নির্বাচন ছিল একটি পরীক্ষা। সিডিইউ -এর একজন নেতা নির্বাচনের ফলাফলকে আতঙ্কজনক বলেছেন। আরেক নেতা ওলফগ্যাং সসবেক বলেন, কাগজপত্র ছাড়া হাজার হাজার অভিবাসীকে ঢুকতে দেওয়ায় মানুষ সিডিইউ কে ভোট দেয়নি।
ওয়েস্ট পমেরানিয়া অ্যাঞ্জেলা মার্কেলের নিজের এলাকা। মানুষ মার্কেলের অভিবাসন নীতির সঙ্গে আছে কিনা এটি ছিল তার একটি পরীক্ষা। এএফডি দলের অভিবাসন বিরোধী এবং ইসলাম বিরোধী প্রচারণা মানুষের মাঝে প্রভাব ফেলেছে বলে মনে হচ্ছে। মার্কেলের জনপ্রিয়তা ৫ বছরের মধ্যে সর্বনিন্মে পৌঁছেছে । তবে ঘুরেও দাঁড়ানোর রেকর্ড আছে মার্কেলের। তাছাড়া অ্যাঞ্জেলা মার্কেলের আসনে বসার মতো জোরালো কোনো প্রতিদ্বন্দ্বীও দেখা দেয়নি জার্মানির রাজনীতিতে।
ইত্তেফাক/এএন