থাইল্যান্ডে একটি স্কুলের পাশে বোমা হামলায় এক ব্যক্তি ও তার চার বছর বয়সী মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার নারাথিওয়াত প্রদেশে এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন আরো আট জন।
দেশটির সেনাবাহিনীর অপরাশেন্স কমান্ড জানায়, একটি মোটরসাইকেলে করে বোমা হামলা চালানো হয়। স্কুলের প্রবেশ পথেই মোটরসাইকেল পার্ক করা ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাতকারে আইএসওসি এর উপমুখপাত্র জানান, আমরা ধারণা করছি অস্থির অবস্থা তৈরির জন্যই এই হামলা চালানো হচ্ছে।’
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী প্রাওয়াইত ওংসওয়ান বলেন, তারা ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। রয়টার্স
ইত্তেফাক/এমএইচ