খুলনায় জেলা জেপির জরুরি সভা

খুলনা অফিস

খুলনায় আজ রবিবার শহীদ হাদিস পার্কে নবনির্বাচিত প্রতিমন্ত্রী, হুইপ, মেয়র, সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের সংবর্ধনা সফল ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় জেলা জাতীয় পার্টি-জেপি জরুরি সভা করেছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা জেপির অস্থায়ী কার্যালয় নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আঃ মজিদ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন রবিবার শহীদ হাদিস পার্কে সংবর্ধনা অনুষ্ঠান সফল করার জন্য জেলা ও মহানগর জেপির কর্মীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না। তাই জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস জাঁকজমকভাবে উদযাপনে জেপির সকল উপজেলা, জেলা ও মহানগর কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রী কমিটির সদস্য মোঃ মোশারেফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি আঃ সামাদ গাজী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম মিলন, মহানগরের সহ-সভাপতি মোঃ হায়দার আলী হাওলাদার, জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট নাছরিন আক্তার, দিঘলিয়া উপজেলা সভাপতি ড. এসএম জাকারিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পাইকগাছা উপজেলা সভাপতি অ্যাডভোকেট আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক, এমদাদুল হক, বটিয়াঘাটা উপজেলা সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক পান্না পসারী, বটিয়াঘাটা শাখার জাতীয় মহিলা পার্টির আহবায়ক দিপীকা বাওয়ালী, সদস্য সচিব শিলা মিস্ত্রী, ডুমুরিয়া উপজেলার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ, আবুল হোসেন ঠাকুর, ডা. আঃ রাজ্জাক, ডা. বেলাল হোসেন, শাহজামাল, মেনহাজুল ইসলাম প্রমুখ।