সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট
মানিকগঞ্জ প্রতিনিধি চিকিত্সা ক্ষেত্রে অবদানের জন্য হূদরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এবং কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন-উর রশিদকে আজীবন সম্মাননা প্রদান করেছে সাহেরা-হাসান মেমোরিয়াল ট্রাস্ট। শুক্রবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় এই হাসপাতালের ২০ বছর পূর্তি ও মিডওয়াইফারী প্রথম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বিচারপতি এম এনায়েতুর রহিম ও কুদ্দুস জামান, সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল জাকির হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু, দুর্নীতি দমন কমিশনের আইন বিভাগের মহাপরিচালক মোঃ মঈদুল ইসলাম, পরিচালক মোঃ ওয়াদুদ, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।
শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শ সভা
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা বকশীগঞ্জ উপজেলার মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর বাড়িতে উঠান বৈঠক ও পরামর্শ সভার কার্যক্রম শুরু করেছে। স্কুলে পড়া-লেখার যাতে বিঘ্ন না ঘটে সে কারণে সপ্তাহের প্রতি শুক্রবার শিক্ষার্থীর বাড়িতে উঠান বৈঠক ও পরামর্শ সভা হয়। উঠান বৈঠকে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে অবহিত করা হয়। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে পরামর্শ গ্রহণ করা হয়। মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এম শাহীন আল আমীন জানান, উঠান বৈঠকের মাধ্যমে অভিভাবকরা সন্তানের প্রতি দায়িত্বশীল হয়ে উঠছেন।
কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় রাজমিস্ত্রী নিহত
মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা মঠবাড়িয়ায় শুক্রবার কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে জাকির হোসেন তালুকদার নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। উপজেলার মিরুখালী-আমুয়া সড়কে গাছ চাপা পড়ে তিনি মারা যান। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আনোয়ার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নাসিরনগরে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশার তিনদিনব্যাপী স্বাস্থ্যসেবা ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন হয়েছে শনিবার। উপজেলার চৈয়ারকুড়ি ব্রাঞ্চ কার্যালয়ে আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোকর্ণ ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হূতুল। বিশেষ অতিথি ছিলেন ফিজিওথেরাপিস্ট ডা. দেবাশীষ ঘোষ, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আব্বাসউদ্দিন প্রমুখ। ফিজিওথেরাপি ক্যাম্পে সংস্থার আওতাভুক্ত সদস্য ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে বাত-ব্যথা ও প্যারালাইসিসের চিকিত্সা সেবা প্রদান করা হবে।
সুসং সরকারি মহাবিদ্যালয়ে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ে অনার্স কোর্স চালুর দাবিতে শনিবার মানববন্ধন হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে আলোচনা করেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক পার্থ প্রতিম সরকার, যুব ইউনিয়ন জেলা কমিটির সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা জুয়েলরানা, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
ইসলামপুরে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের মতবিনিময়
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুর উচ্চ বিদ্যালয় সভাকক্ষে শুক্রবার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের মতবিনিময় সভা হয়েছে। ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এ সভা হয়। অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সাবেক সভাপতি অব. ওয়ারেন্ট অফিসার একেএম শহীদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সহ-সভাপতি অব. ওয়ারেন্ট অফিসার এমদাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সংগঠনের সহ-সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধ্যক্ষ অব. প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (এয়ার ফোর্স) আবু খালেদ প্রমুখ।
বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ প্রদান
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর উপজেলায় এক হাজার গরিব, অসহায় রোগীকে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ দিয়ে মেডিক্যাল সেবা দিয়েছে মানবিক সেবামূলক সংগঠন গরিব চিকিত্সা সেবা। শুক্রবার দিনব্যাপী উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই চিকিত্সা ক্যাম্পের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।
গাংনী উপজেলা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা আজ রবিবার মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেহেরপুর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী। এ সময় বক্তব্য রাখেন, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম)। এ ছাড়াও বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীবৃন্দ। সভায় বক্তব্য প্রদানকালে প্রধান অতিথি জেলা প্রশাসক আতাউল গনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রদান করতে পারে। সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। কেউ যদি ভোট প্রদানে বাঁধা দেওয়ার চেষ্টা করে। তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাঠালিয়ায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের নিয়ে ব্রিফিং
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে মালামাল নিয়ে যাওয়ার প্রাক্কালে এক ব্রিফিং গত শনিবার উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে ব্রিফিং করেন জেলা প্রশাসক মো. হামিদুর হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হকম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসা্ত জয়ন্ত্রী রানী চক্রবর্তী প্রমুখ।