নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার ২০১৯ সেমিস্টারের ভর্তি পরীক্ষা ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। চারটি অনুষদের অধীনে বিভিন্ন কোর্সে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ইচ্ছুক কয়েক হাজার শিক্ষার্থী এতে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. হাসেম, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস ইউ. আহসান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন  এবং ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক  ড. তামজীদ আহমেদ চৌধুরীসহ  প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অভিভাবকরা তাদেরকে উষ্ণ আতিথেয়তা প্রদানের জন্য এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।-প্রেস বিজ্ঞপ্তি