নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের হামলার পর চার মেরিন পুলিশ নিখোঁজ রয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
জলদস্যুরা ওই পুলিশ সদস্যদের হত্যা করে তাদের নৌযান চুরি করে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। সোমবার রাজ্যের রাজধানী পোর্ট হারকোর্টের পশ্চিমে আবোনেমায় এই পুলিশ কর্মকর্তারা টহল দেয়ার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ সদস্যরা নিহত হয়েছে।
কিন্তু পুলিশের মুখপাত্র নামদি ওমোনি বলেন, ‘এখনো নিশ্চিতভাবে পুলিশ সদস্যরা নিহত হয়েছে বলার সময় আসেনি। সুতরাং তারা নিখোঁজ রয়েছেন বলেই বিবেচিত হবেন।’ তিনি আরো বলেন, ‘আমরা এখনো তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছি। তারা তারা নিখোঁজ বলেই ধারণা করা হচ্ছে।’ বিদ্রোহী নাকি অপরাধ চক্রের সদস্যরা এই হামলা চালিয়েছে সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিদ্রোহীরা চলতি বছর দক্ষিণাঞ্চলীয় তেল উৎপাদনকারী এলাকাগুলোর তেল ও গ্যাস ক্ষেত্রে উপর্যুপরি হামলা চালিয়ে আসছে। এএফপি।
ইত্তেফাক/এসএসএ