মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেয়ায় স্ত্রীকে হত্যা!

 
মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেয়ায় স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। বুধবার তাকে গ্রেফতার করা হয়। 
 
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ আগস্ট পুনম ভার্মা নামের ঐ নারীকে ছুরিকাঘাত করে হত্যা করে তার স্বামী বিনীত কুমার দিওয়াকারের বন্ধুরা। এই ঘটনায় পুলিশে একটি এফআরআই করেছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বিনীতকে জিজ্ঞাস করা হলে তিনি জানান, হত্যার ঘটনার সময় ব্যবসার কাজে বিনীত কানপুরে ছিলেন। 
 
ঝানসির এসপি দিনেশ কুমার সিং বলেছেন, প্রথমে বিনীত নিজেকে নির্দোষ দাবি করে। কিন্তু বুধবার সে তার দোষ স্বীকার করে নেয়। 
 
বিনীত পুলিশকে জানিয়েছেন, পুনম ও সে কানপুরের বাসিন্দ। পরে তারা ঝানসিতে থাকা শুরু করে। সেখানে ছোট একটি চাকরি নেন বিনীত। এরপর ধীরে ধীরে বিনীত কানপুর ও ঝানসিতে ব্যবসা শুরু করেন। 
 
তিনি বলেন, গত মাসে স্মার্টফোন কেনার পর পুনমের আচরণে পরিবর্তন আসে। ফোনে প্যাটর্ন লক দিয়ে রাখে। পরে তিনি পুনমকে হত্যার পরিকল্পনা করেন। তাকে হত্যা করার জন্য তার বন্ধু লক্ষ্মণ ও কমলকে ৮০ হাজার রুপির প্রস্তাব করেন। 
 
২৯ আগস্ট রাতে বিনীত কানপুরে থানা তার স্ত্রীকে ফোন করে জানায় তার দুই বন্ধু বাসায় আসবে। বিনীতের বন্ধুরা সন্ধ্যায় বাসায় এসে পুনমকে ছুরিকাঘাত করে হত্যা করে। বাড়ির জিনিসপত্র তছনছ ও অলঙ্কার নিয়ে এটিকে ডাকাতির ঘটনা বলে সাজানোর চেষ্টা করে। 
 
ইত্তেফাক/এএসএস