দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের বিকাশমান নয়টি দেশের মাইক্রোসফট সফটওয়্যার বাজারের মধ্যে সবচেয়ে ভালো করেছে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স। বাজারে সেরা অবস্থান রাখায় বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্লাজা এথিনি ব্যংকক- এ স্থানীয় সময় সন্ধ্যায় অনুষ্ঠিত মাইক্রোসফট পার্টানার সামিটে “মাইক্রোসফট টপ রেভিনিউ ডিস্ট্রিবিউটার” সম্মাননা পদক পেয়েছে প্রতিষ্ঠানটি।
কম্পিউটার সোর্স এর পরিচালক এসএম মুহিবুল হাসানের হাতে এই সম্মাননা তুলে দেন মাইক্রোসফট সাউথ ইস্ট এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার মিশেল সিমনস। এ সময় মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির এবং কম্পিউটার সোর্স এর পণ্য ব্যবস্থাপক (মাইক্রোসফট) আবু তারেক আল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএম।