ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর লালবাগের শহীদ নগরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই এলাকার একটি কাগজের কারখানায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। গতকাল শনিবার রাত পৌনে ১০ টায় ওই কারখানায় আগুন লাগে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। হতাহতের কোন খবর পাওয়া যায়নি।