বিমানবন্দরে ভুলক্রমেও কেউ অস্ত্রসহ প্রবেশ করলে ছাড় নেই —স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরে ভুলক্রমেও অস্ত্রসহ কেউ প্রবেশ করলে ছাড় পাবে না। গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের বার্তা পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন আইন মেনে যাবেন।