ইডেনে খেলতে মুখিয়ে আছেন সাকিব

কলকাতার ইডেন গার্ডেন্সে আজ দুপুরে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দারাবাদ। 

ম্যাচের আগে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘কলকাতায় এসে এত দর্শকের সামনে খেলতে নামা, সেটাও আবার ইডেনে - এটা বিশাল একটা ব্যাপার। এখানে আমার অনেক স্মৃতি আছে। এই ম্যাচটিকে ঘিরেই তাই এখন সকল পরিকল্পনা।’ 

আরও পড়ুন : ১১৭ উপজেলায় ভোট চলছে

নিজের ও দল হায়দারাবাদের প্রতি ভরসা রাখার আহ্বান জানিয়ে সাকিব আরো বলেন, ‘আমাদের সমর্থন দিন। আমাদের পাশে থাকুন। আমাদের ওপর বিশ্বাস রাখুন। আশা করি আমরা তার প্রতিদান দিতে পারব।’

ইত্তেফাক/কেআই