সারা দেশে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। দিনটি বিশ্বমানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ সালালাহু আলাহে ওয়া সালামের জন্ম ও ওফাত দিবস হিসাবে পরিচিত। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল- মহানবী মুহাম্মদ সালালাহু আলাহে ওয়া সালামের জীবন নিয়ে আলোচনা, শোভাযাত্রা, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। পবিত্র এই দিনে নজরুল একাডেমি মগবাজারে নজরুল ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।