বাংলাদেশের আর্থিক অবস্থা স্থিতিশীল, সর্বত্রই বিনিয়োগের অবকাঠামো গড়ে উঠেছে। ফলে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন ঘটছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজধানী ঢাকা কেন্দ্রীক নয়, আঞ্চলিক উন্নয়নের ওপর জোর দিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি দেশি-বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের ব্যবসা-বাণিজ্য আর বিনিয়োগের ধরণ পাল্টাতে হবে।
নিউইয়র্কে এনআরবি বিজনেস নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগে উজ্জল সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রূপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ ।
সিটির জ্যাকসন হাইটস্থ একটি রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় এনআরবি বিজনেস নেটওয়ার্কের অন্যতম পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক ড. মো. আকরাম হোসেন ও সোনালী এক্সচেঞ্জ ইনক’র প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক’র সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ নিউইয়র্ক’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ডা. আব্দুল লতিফ, মির্জা রফিকুল ইসলাম প্রমুখ। সেমিনার পরিচালিনা করেন এনআরবি বিজনেস নেটওয়ার্ক-এর আরেক পরিচালক মোশাররফ হোসাইন।
সেমিনারে মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাম এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি জসিম উদ্দিন, ফটো সাংবাদিক লুৎফর রহমান বেনু, অধ্যাপিকা হুসনে আরা বেগম, রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. আজহার হোসেন, জন ফাহিম, মনিরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুল সালাম, মোস্তাফিজুর রহমান হিরাসহ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।