ভারতে সন্ধান মিলল 'নেকড়ে' শিশুর

ভারতের পুনেতে ‘ওয়্যারউল্ফ’ সিনড্রোম আক্রান্ত ৫ মাসের এক শিশুর খোঁজ পাওয়া গেছে। বিরল এই চর্মরোগের কারণে শিশুটির পুরো শরীর ঢেকে আছে লোমে, যার পরিণতিতে শিশুটি দেখতে হয়েছে অনেকটা নেকড়ের মতো!
 
জিনগতভাবে মা-বাবার থেকেই শিশুটির শরীরে এই রোগের সঞ্চার ঘটেছে। শিশুটির মা মনীষা রাউত জানিয়েছেন, ছোটবেলায় তিনি এবং তার বোন এই রোগে আক্রান্ত ছিলেন।
 
IMG0
 
মনীষা দেবী জানিয়েছেন, ছোটবেলায় তাকে এই সমস্যার জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছে। অনেকেই তাদের অপমান করেছেন। স্কুল-কলেজেও হয়রানির শিকার হয়েছেন তারা। এখন তার সন্তানকেও এই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। 
 
স্বাভাবিকভাবেই মায়ের মন তার সন্তানের জন্য কাঁদছে। সারা জীবন তিনি যে লড়াই করছেন, তা তার সন্তানকেও লড়তে হবে। এই ভেবে অনিদ্রায় রাত কাটাচ্ছেন বছর ২২-এর এই গৃহবধূ।
 
IMG1
 
এই বিরল রোগের কোনো চিকিৎসা নেই। ফলে আজীবন এই রোগ বহন করে যেতে হবে পাঁচ মাস বয়সী শিশুটিকে! 
 
মনীষা জানাচ্ছেন, তার শাশুড়ি ইতোমধ্যেই বাচ্চাটিকে উদ্দেশ্য করে বিভিন্ন অপমানজনক কথা বলেন। কিন্তু মা হিসেবে রাগ হলেও কোনও প্রতিবাদ তিনি করতে পারেন না!
 
IMG2
 
জন্মগত বিরল চর্মরোগে আক্রান্ত হওয়ার নানান নিদর্শন রয়েছে সারা বিশ্বে। তেমনই এক রোগ ‘ওয়্যারউল্ফ’ সিনড্রোম। জিনবাহী এই রোগের কারণে শরীর মাত্রাতিরিক্ত লোমশ হয়ে ওঠে, সেজন্য বিচিত্র এই নাম দেয়া হয়েছে একে।
 
ইত্তেফাক/এএম