কমওয়ার্ডসের ৬ বিভাগে সেরা ‘বাঘের বাচ্চা’

কমওয়ার্ডসের ২৩টি ক্যাটাগরির ২১টিতে পুরস্কার পেল বাঘের বাচ্চা ডিজিটাল ও এডকম লিমিটেড। এর মধ্যে বাঘের বাচ্চা ছয়টি এবং এডকম লিমিটেড ১৫টি ক্যাটাগরিতে পুরস্কার পায়।
 
৩ সেপ্টেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে কান্স লায়ন্স ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় এ আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। সেখানেই নিজেদের শ্রেষ্ঠত্ব্রের পুরস্কার প্রায় বাঘের বাচ্চা।
 
এলজি ইনভার্টার এসি ক্যাম্পেইনের জন্য বেস্ট লঞ্চিং ক্যাটাগরিতে গোল্ড পায় বাঘের বাচ্চা ডিজিটাল।  এছাড়া বেস্ট ভিডিও ফর ওয়েব, বেস্ট ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইনেও স্বর্ণ পায় প্রতিষ্ঠানটি।
 
আরেকটি উল্লেখযোগ্য ক্যাম্পেইন হলো এলজি’র ফ্রি অস্ট্রেলিয়া ট্রিপ ক্যাম্পেইন। এটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন বিভাগে সেরা হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া ২০১৫ সালে নাইলা নাঈমের এলজি টিভির বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এই বিজ্ঞাপনটিও বেস্ট ইউস অফ কনটেন্ট বিভাগে সেরা হয়।
IMG0
এডকম লিমিটেডের সিস্টার কনসার্ন হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু করে বাঘের বাচ্চা ডিজিটাল। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার নাফিজুল বারি এই অর্জনকে দারুণ উল্লেখ করে বলেন, আগে সবাই জিজ্ঞাসা করতো বাঘের বাচ্চা আসলে কি সেবা দিয়ে থাকে। কমওয়ার্ডসের এই সম্মাননা সব কিছুর জবাব দিয়ে দিলো।
 
২০১৫ সালে প্রচারিত ৯৩টি অ্যাডভারটাইজিং ক্যাম্পেইন বা বিজ্ঞাপনচিত্র ষষ্ঠ কমওয়ার্ড পুরস্কার পেয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দেশের ব্যবসা ও বিপণনের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমিউনিকেশন বা সৃজনশীল যোগাযোগে উৎকর্ষ সাধনের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্যাটাগরি বা শ্রেণিতে এসব পুরস্কার দেয়।
 
এ বছর কমওয়ার্ডের জন্য ৪১টি বিজ্ঞাপনী সংস্থা, প্রোডাকশন হাউস এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ বিভাগ থেকে মোট ৪৬৭টি মনোনয়ন জমা পড়ে। শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থার প্রধান ও বিজ্ঞাপন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত তিনটি জুরি প্যানেল সেরা বিজ্ঞাপনগুলো নির্বাচিত করে।
 
ইত্তেফাক/এমএইচ