প্রবাসী ব্যবসায়ীদেরকে দেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ সেপ্টেম্বর মন্ট্রিলে দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে স্মারক সম্মাননা তুলে দেন চেম্বার প্রেসিডেন্ট এইচ এম ইকবাল এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া চেম্বারের এই প্রতিনিধি দল অমনি ইন্টারন্যাশনাল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন।
ইত্তেফাক/এএসএস