সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে যশোরে ই-লার্নিং মেলা অনুষ্ঠিত

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বললো, ‘আমাদের বই এর বিষয়গুলো নিয়ে এত সুন্দর এনিমেশন বানানো হয়েছে, যা দেখতে খুব-ই ভাল লাগে।’  আর একজন অভিভাবককে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, ‘ছেলে মেয়েরা তো অনেক সময়ই-ই মোবাইল নিয়ে বসে থাকে, এখন এসব বইয়ের বিষয়গুলো নিয়ে বানানো ভিডিও দেখতে পারবে, শিখতে পারবে, এটা ভেবে ভালো লাগছে।’ এভাবেই উত্ফুল্ল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের পদচারণায় যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর মাঠ মুখর ছিল।

‘ই-লার্নিংয়ে যখন তখন, শিখব আমি ইচ্ছে মতন’ স্লোগান নিয়ে সম্প্রতি যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল প্রাঙ্গণে, হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে আয়োজন করা হয়েছে ই-লার্নিং মেলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেসিপ (সেকেন্ডারি এডুকেশন এবং এনহান্সমেনট প্রজেক্ট এর আওতায় এনসিটিবি (ন্যাশনাল কারিকুলাম এবং টেক্সটবুক বোর্ড)-এর সহায়তায়, আইসিটি প্রযুক্তি কোম্পানী, ই টিএল (এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড) এই মেলার আয়োজন করে। ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সেসিপ কর্তৃক বাস্তবায়নাধীন ই-লার্নিং কর্মসূচির আওতায় এনসিটিবি’র তত্ত্বাবধানে মাধ্যমিক পর্যায়ের (৭ম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত) জন্য ১৫০টি ই-লার্নিং সেন্টার প্রস্তুত করা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান এই ছয়টি বিষয়ের বইয়ের উপর কন্টেন্ট বানানো হয়েছে। পুরো কন্টেন্ট দেখিয়ে যেন একটি সম্পূর্ণ মাল্টিমিডিয়া ক্লাস সম্পন্ন করা যায়, সেই উদ্দেশ্যে এনসিটিবি-এর অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, অনেক সৃজনশীলতার আশ্রয় নিয়েছেন।  প্রজেক্টের অধীনে, সারা বাংলাদেশের ৬৪টি জেলায় উন্নতমানের ই- লার্নিং কন্টেন্টগুলো দেখানো হচ্ছে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের। কন্টেন্টগুলো তৈরি এবং মেলার সার্বিক আয়োজন করেছে, আইসিটি প্রযুক্তি কোম্পানি, ইটিএল (এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড)। এই কন্টেন্টগুলো এবং ই- লার্নিং সংক্রান্ত আরও ইনফরমেশন পাওয়া যাবে ই-লার্নিং ইউনামের ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্কে। বাসায় বসে শিক্ষার্থীরা দেখতে পারবেন edutubebd.com থেকে।  ফেসবুক পেজ লিঙ্কে লাইক, শেয়ার এবং কমেন্ট করে এবং ইউটিউব লিঙ্কে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকল আপডেটের জন্য।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. আবু ছাইদ শেখ, অতিরিক্ত সচিব ও যুগ্ম প্রোগ্রাম পরিচালক, সেসিপ,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা ।