স্মার্ট মোমবাতি!

স্মার্টফোন-স্মার্টটিভি-স্মার্টঘড়ির পর তৈরি হয় স্মার্টচামচ ও স্মার্টজুতো। আর এবার বিশ্বের প্রথম স্মার্টফোন নিয়ন্ত্রিত স্মার্ট মোমবাতি তৈরি করেছে ‘লুডেলা’ নামক মার্কিন এক প্রতিষ্ঠান। প্রকৃত অগ্নিশিখার পাশাপাশি এ মোমবাতি দিয়ে ঘর আলোকিত করা যাবে। এটি জ্বালানো ও নেভানোসহ সব ধরনের নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন দিয়ে। ফলে ম্যাচ বা অন্যান্য অগ্নি প্রজ্বলিত করার অনুষঙ্গের প্রয়োজন হবে না।
 
ওয়াই-ফায়ার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সেলফোন ডিভাইস নিয়ন্ত্রিত এই স্মার্ট মোমবাতি। এটি তৈরিতে নিরাপত্তা এবং নান্দনিকতার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। বলা হচ্ছে, নিরাপদ এ স্মার্ট মোমবাতি ব্যবহারকারীর মনে প্রশান্তি জোগাবে।
 
‘লুডেলা’-এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি বিয়ানসিনি বলেন, প্রজ্বলিত করার পর কোনো ঝুঁকি থাকবে না বা একাধিক মোমবাতির প্রয়োজন হবে না।
 
তিনি বলেন, স্মার্ট মোমবাতি এলইডি মোমবাতির মতোই সুবিধা এবং নিরাপত্তাসংবলিত। কিন্তু এর প্রকৃত অগ্নিশিখার জাদু সবাইকেই আকর্ষণ করবে, যা তৈরিতে শতভাগ প্রাকৃতিক মোম ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে এ ধরনের একাধিক মোমবাতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শিশুদের নিরাপত্তার স্বার্থে এতে আছে ‘চাইল্ড লক’ অ্যাপ।
 
ইত্তেফাক/এএম