রজার ফেদেরার রাদু আলবতকে হারিয়ে মিয়ামি ওপেনে শুভসূচনা করেছেন। এটিপি ১০০০ এই ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে এই ৬-৪, ৭-৫, ৬-৩ গেমের এই জয় পেতে প্রতিযোগিতার চতুর্থ বাছাই ফেদেরারকে খেলতে হয়েছে দুই ঘণ্টা নয় মিনিট। খেলাটির প্রথম সেটে মলদোভান প্রতিপক্ষের কাছে যখন ৪-৬ গেমে হেরে বসেন ফেদেরার, তখন গেলবছরের দুঃস্বপ্ন আবারও মাথাচাড়া দিয়ে উঠছিলো তার সামনে। গত আসরে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন সুইস এই খেলোয়াড়। তবে পরের দুই সেটে জয় নিয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন ফেদেরার, যেখানে আজ সার্বিয়ান খেলোয়াড় ফিলিপ ক্রাজিনোভিচের মুখোমুখি হবেন তিনি। এদিকে বাম পায়ে চোটের কারণে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস।