যশোর বিএনপির নেতা মনোনয়ন প্রত্যাশী আবু বকরের লাশ উদ্ধার

যশোর-৬ (কেশবপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ও যশোর জেলা বিএনপির সহসভাপতি আবু বকর আবুর (৭০) লাশ উদ্ধার হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।  বৃহস্পতিবার ফেসবুকে ছবি দেখে লাশ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। গত ১৮ নভেম্বর রোববার রাত ৮টার পর রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তিনি কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আবু বকর আবুর ছোটবোন আঞ্জুমানারা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুকে ছবি  দেখে ভাইয়ের লাশ শনাক্ত করেছি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আবু বকর আবু ঢাকা থেকে নিখোঁজ ছিলেন। শুনছি তার লাশ উদ্ধার করা হয়েছে।