গুগল ট্রাসলেটের ভুল দূর করবে এনএমটি প্রযুক্তি

গুগল ট্রাসলেট -এ ইংরেজি শব্দের সঠিক অর্থ পাওয়া গেলেও বেশিরভাগ ক্ষেত্রে একটা পুরো বাক্যের সঠিক ভাষান্তর পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে নতুন এক ব্যবস্থা যোগ করার ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ। এই ব্যবস্থার নাম 'নিউরাল মেশিন ট্রান্সলেশন' বা এনএমটি, যা গুগল ট্রান্সলেট এর ভুল ৫৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত কমাবে বলেই জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
গুগল টান্সলেট এর ১০তম বার্ষিকীতে এই ঘোষণা দেয়া হয়েছে। নতুন এই প্রযুক্তিকে 'গুরুত্বপূর্ণ মাইলফলক' বলে আখ্যায়িত করেছে সংশ্লিষ্টরা।
 
গুগলের 'ব্রেন টিম রিসার্স'-এর বিজ্ঞানী কোয়াক লি ও মাইক স্কুস্টারের দাবি, গুগল ইমেজ ও বিবৃতি চিহ্নিত করার সেবা উন্নত করতে মেশিন ইন্টেলিজেন্স ব্যবহার করেছে। কিন্তু তখন মেশিন ট্রান্সলেশন উন্নত করাটা তাদের জন্য ছিলো চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ থেকে এবার আনা হলো এনএমটি।
 
ইত্তেফাক/এএম